খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১ই জানুয়ারি ২০২৫, ৮:১৪ পিএম

মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ বুধবার দুপুরে শহরের ইসলামপুরপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে শহরে জেলা ও উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের হাজারো নেতাকর্মীর অংশগ্রহনে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে ভায়না মোড় জেলা বিএনপি কার্যালয়ে শেষ হয়।সেখানে জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ। বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আলমঙ্গীর হোসেন, এ্যাডভোকেট শাহেদ হাসান টগর, পিকুল হোসেন খান, জেলা যুবদলের সভাপতি এ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল, নাজমুল হাসান লিটন, এ্যাডভোকেট তরিকুল ইসলাস কবির, এ্যাডভোকেট শহিদুল ইসলাম রূপক, জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজপ্রমুখ।
এছাড়া দলীয় নেতাকর্মীরা বৈষম্যবিরোধী আন্দোলনে মাগুরার প্রথম শহীদ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বীর কবর জিয়ারত করেন।
মন্তব্য