মাগুরা শিশু ও চক্ষু হাসপাতালের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মাগুরা শিশু ও চক্ষু হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
মাগুরা শিশু ও চক্ষু হাসপাতালের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, উদ্বোধক ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য সিনিয়র সচিব ড. নিয়ামত উল্লা ভূঁইয়া, প্রধান বক্তা ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এপিডি অনুবিভাগ ওবায়দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স মোসলেম আলী খান, প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আব্দুল লতিফ এর পুত্র ড. জাহাঙ্গীর এ খান।

গতকাল শুক্রবার সকালে হাসপাতাল প্রাঙ্গনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের সাধারণ সম্পাদক অ্যাড. আহমেদ হোসেন। অনুষ্ঠানে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খানসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও দেখুনঃ