মহম্মদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন

মহম্মদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন,মাগুরার মহম্মদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৩ উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মহম্মদপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা- ২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।

 

মহম্মদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন

 

মহম্মদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন

 

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহিল কাফি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড আব্দুল মান্নান, আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ জিএম শওকত বিপ্লব রেজা বিকো, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: বরকত আলী ও বেবী নাজনীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মালা রানী বিশ্বাস, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ অসিত কুমার রায়, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই মিয়া সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দগণ।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ কলেজ, মাদ্রাসা, শিক্ষক, রোভার স্কাউটস সহ বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বসূরধুলজুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুর রহমান।

 

মহম্মদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন

 

আরও পড়ুন:

Leave a Comment