মাগুরায় শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া কমলো ৩০ শতাংশ

মাগুরা জেলার অভ্যন্তরের বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া কমিয়ে আনলো জেলা বাস মালিক সমিতি। জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের এক প্রস্তাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাগুরা বাস মালিক সমিতির নেতারা।

 

মাগুরায় শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া কমলো ৩০ শতাংশ

রবিবার (০১ সেপ্টেম্বর) মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে প্রেস ব্রিফিংয়ের মাধ্য‌মে সাংবাদিকদেরকে এই তথ্য নিশ্চিত করেছেন মাগুরা জেলা বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা।

 

 

এসময় জেলা বাস মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত কাগজ পড়ে শোনান সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মো. শফিকুল ইসলাম। সাক্ষরিত কাগজে দেখা যায় মোট ভাড়ার ৩০ শতাংশ কম নেওয়ার কথা বলা হয়েছে।

শফিকুল ইসলাম বলেন, শুধুমাত্র জেলা অভ্যন্তরে শুক্রবার বাদে সপ্তাহের ৬দিনে মোট ভাড়া থেকে ৩০ শতাংশ ভাড়া কম নিবে বাস মালিক কর্তৃপক্ষ। এতে সকল শিক্ষার্থীরা কম টাকা বাস ভাড়া দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে। উপকৃত হবে সকল শিক্ষার্থী। শিক্ষার্থীদের কথা চিন্তা করে এমন প্রস্তাব করেছিলেন বলে জানান তিনি।

Leave a Comment