মহাসড়ক অবরোধ করে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন,ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স সমতাকরণ করায় মাগুরা-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।শনিবার সকাল ৯টা থেকে মহাসড়কের মাগুরা মেডিকেল কলেজের সামনে ২ ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন মাগুরা শাখা।মানববন্ধনে মাগুরার বিভিন্ন সরকারি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় মহাসড়ক আবরোধ করে মানববন্ধন ও সমাবেশ করেন তারা। পরে জেলা পুলিশের হস্তক্ষেপে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মহাসড়ক অবরোধ করে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন
মাগুরা সরকারি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী আবদুল কাদির জানান, নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন প্রেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স সমতাকরণ তারা মানেন না। তাদের দাবি একটাই কারিগরিমুক্ত নার্স চাই। তাদের এই দাবি না মানা হলে আগামীতে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।
মাগুরা সরকারি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী মরিয়ম বিভা বলেন, যেখানে কারিগরি নাসিং এর শিক্ষার্থীরা বাংলা মিডিয়ামে পড়াশোনা করে মাত্র ৬ মাস ক্লিনিক্যাল
প্র্যাকটিস করে এ পেশায় আসে সেখানে তারা এইচএসসি পাস করার পর তিন বছর ৬ মাস ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে ক্লিনিক্যাল প্র্যাকটিস করে নাসিং পেশায় আসে। এ কারণে নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন প্রেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স সমতাকরণ তারা মানেন না। দ্রুত এ প্রজ্ঞাপন বালিতের দাবি জানান তিনি।উল্লেখ্য, গত ২মে তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিভাগ নাসিং শাখা এক প্রজ্ঞাপন প্রকাশ করে। সেখানে বাংলাদেশ
কারিগরি শিক্ষা বোর্ড ৩ থেকে ৪ বছর মেয়দি ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স সম্পন্নকারীদের মধ্যে যারা বাংলাদেশ নাসিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে কম্প্রিহেন্সিভ পরীক্ষায় উর্ত্তীর্ণ; নির্ধারিত হাসপাতালে ৬ মাসের ক্লিনিক্যাল প্র্যাকটিস সম্পন্ন করেছেন। তাদের জন্য ডিপ্লোমা কাউন্সিলের ইকুইভ্যালেন্স কমিটির সুপারিশ ও নির্বাহী কমিটির অনুমোদনক্রমে সরকার ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের সমতাকরণের সিদ্ধান্ত গ্রহণ
করেছে।


১ thought on “মহাসড়ক অবরোধ করে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন”